1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

নাটোরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে চুরির ঘটনায় আটক ২

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন (লালপুর) নাটোর………………………………………

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থানরত নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের (ন.বে.সু.মি) গোডাউনে মালামাল চুরির ঘটনায় ২ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত(২৩ সেপ্টেম্বর-২০২৩) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কাজীপাড়া গ্রামের শাকের মন্ডলের ছেলে ইকবাল হোসেন(৩৮) ও নবীনগর গ্রামের জিন্নাত আলীর ছেলে।সেলিম রেজা সবুজ ওরফে মনা (৩৭)।

সূত্রে জানা যায়,আসামিরা নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের লেবার সরদার উত্তম কুমার বিশ্বাস দেবুর অধীনে শ্রমিকের কাজ করতেন।এরই ধারাবাহিকতায় তারা প্রতিদিনের ন্যায় গত বুধবার(২০ সেপ্টেম্বর-২৩)সকাল সাড়ে ৭টার সময় মিলে কাজে আসেন। বেলা পৌনে ১১টার দিকে মিলের কাজ শেষে অটোভ্যানে একটি বস্তা ভর্তি অবস্থায় মিল গেট হতে বের হওয়ার সময় গেটে অবস্থানরত নিরাপত্তা প্রহরী ভ্যানের উপর থাকা বস্তা তল্লাশীর চেষ্টাকালে তারা সকলেই উক্ত অটোভ্যান রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে প্রহরীদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে অটোভ্যান থেকে মিলের নিরাপত্তা অফিসের পশ্চিম পাশে ফাকা জায়গায় রক্ষিত আখ মাড়াই কাজে ব্যবহৃত (ক্রাসার এর লোহার তৈরী বড় বেলুন) একটি ও গোডাউন থেকে ফুরাডান (কীটনাশক)বিষ ৫ কেজি চুরি করে পালানোর সময় উদ্ধার করা হয়।

এ ঘটনায় নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড জুনিয়র অফিসার(নিরাপত্তা)মাহফুজার রহমান বাদি হয়ে শুক্রবার (২২শে সেপ্টেম্বর) রাতেই লালপুর থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) উজ্জ্বল হোসেন জানায়,এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট