1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদী সদর আলোক বালি ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা আমির মেম্বারকেপূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নরসিংদী সদর আলোক বালি ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা আমির মেম্বারকেপূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মাসুদ রানা বাবুল, নরসিংদী ঃ                                                            নরসিংদীতে প্রবাস ফেরত ভাইকে দেখতে বাড়ি আসা সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন সরকার (৩০) পিতা হক মিয়া কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলোকবালীতে এ ঘটনা ঘটে। আমির হোসেন সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সম্পাদক। তিনি আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। হামলায় তার ভাই ও পিতা আহত হয়েছে ।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, চরাঞ্চলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ থাকায় গত ৫ আগস্টের পর থেকে এলাকার বাইরে ছিলেন আমির হোসেন সরকার। ৯ বছর পর প্রবাসফেরত ভাইকে দেখতে ২২ এপ্রিল (মঙ্গলবার) গোপনে বাড়ি আসেন তিনি। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমির হোসেনসহ আরও ২ জন। স্বজনেরা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে স্পিডবোটে করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। নদীতে কচুরিপানা থাকায় হাসপাতালে নিতে দেরি হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের ভাই সোহরাব মিয়া (২৭) বলেন, ‘সোমবার রাতে আমার বড় ভাই রফিকুল ইসলাম নয় বছর পর মালয়েশিয়া থেকে দেশে আসেন। ঢাকার বিমানবন্দর থেকে রাতে বাসায় নিয়ে আসেন অপর ভাই আমির সরকার। আজ দুপুরে আমির হোসেন সরকার ও রফিকুল ইসলাম ও আমির হোসেনের বাবা বোবা জব্বার কে কুপিয়ে জখম করে স্থানীয় বিএনপি নেতা জব্বার, তারা মিয়া (২৮), আমিরুল (২৬), শামসুল হকের ছেলে আলী (২৫), জিহাদ (২২), খোকন মিয়া (২৬) সহ ১০-১২ জন। হাসপাতালে নেওয়ার পথে আমার ভাই মারা যায়। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছি। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। অপরদিকে হাসপাতলে আমির মেম্বারের লাশ আনলে স্বজনদের আর্থনাতে আকাশ পাতাল ভারী হয়ে যায় । নরসিংদী সদর হাসপাতালের ডিউটি ডাক্তার সজীব জানান তার পালস নেই সে মৃত্যুবরণ করেছে ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট