1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 নরসিংদীর শিবপুরে ব্যবসায়ী বাদল মোল্লাকে কুপিয়ে জখম - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার

 নরসিংদীর শিবপুরে ব্যবসায়ী বাদল মোল্লাকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার, নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাদল মোল্লা (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে হাবিব প্লাস্টিক ফ্যাক্টরির সামনে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গুরুতর আহত অবস্থায় বাদল মোল্লাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহত বাদল মোল্লা জানান, তিন মাস আগে আদুরী গার্মেন্টসের জুট ব্যবসা নিয়ে এলাকায় এক দফা মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরেই এই হামলা হতে পারে বলে তার সন্দেহ। তিনি বলেন, “ওই সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং পরে উভয় পক্ষ শিবপুর মডেল থানায় ও আদালতে মামলা দায়ের করে। বর্তমানে সেই মামলা বিচারাধীন রয়েছে।” এলাকায় আতঙ্ক বিরাজ করছে।No description available.

স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, এটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা হতে পারে; অথবা প্রতিপক্ষকে ফাঁসাতে তৃতীয় কোনো পক্ষও এই হামলা চালাতে পারে বলে তাদের সন্দেহ। বর্তমানে জুট ব্যবসা এলাকার আধিপত্য নিয়ে বিসিক কারার চর মদিনা আদরি এলাকা উত্তপ্ত ,একাধিক গ্রুপ জোট ব্যবসা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে মারামারি হত্যা জখম হতে পারে । মব জাস্টিসের ঘটনা ঘটতে পারে ।

এই ঘটনায় শিবপুর মডেল থানায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোন রিসিভ করেননি। এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। বর্তমানে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে যে কোন সময় হতে পারে রক্তকয়ী সংঘর্ষ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট