1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদীর পলাশে লাঠির আঘাতে একজনের মৃত্যু - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

নরসিংদীর পলাশে লাঠির আঘাতে একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ হাজী জাহিদ: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়ায় লাঠির আঘাতে ওবায়দুল হক (৫০)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ৭ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলার আসামিরা হলেন হান্নান মিয়া , হিরন মিয়া, রিফাত মিয়া, নয়ন , রায়হান হোসেন, রনি ও পিয়াস ।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।পুলিশ ইতিমধ্যে মামলার এক নম্বর আসামি হান্নান নামে একজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,মঙ্গলবার সকাল ৯ টার দিকে ঘোড়াশাল মিয়াপাড়া এলাকায় বাড়ির পাশে একটি ঝগড়া দেখতে যান ওবায়দুল হক ও তার ছেলে সোহাগ।ঝগড়ার এক পর্যায়ে ওবায়দুল হক ঝগড়া থামাতে অনুরোধ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী হান্নান মিয়ার ছেলে হিরন মিয়া, রিফাত মিয়া, নজরুলের ছেলে নয়ন ,শহীদুল্লাহর ছেলে রায়হান হোসেন, আনিস মিয়ার ছেলে রনিসহ কয়েকজন লাঠি দিয়ে ওবায়দুলের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।এ ঘটনায় তার ছেলে সোহাগ মিয়াও আঘাত প্রাপ্ত হয়। পরে আহত অবস্থায় ওবায়দুল হককে জরুরী ভিত্তিতে প্রথমে ঘোড়াশালে রওশন হাসপাতালে পরবর্তীতে ঢাকায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ওবায়দুল হক হাসপাতালে মৃত্যুবরণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট