1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

নওগাঁ ধামইরহাটে পৌরসভার উদ্যোগে মশক নিধণ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নওগাঁ প্রতিনিধি……………………………………………..

নওগাঁর ধামইরহাটে পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১০জুলাই বিকেল ৫ টায় ধামইরহাট উপজেলা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। অত্যাধুনিক ফগার মেশিনের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ ও জনসমাগম হওয়া এবং বিভিন্ন ঝোপ-ঝাড়ে, অফিস চত্বরে এই কার্যক্রম চলানো হয়।

 

ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তাদিরুল হক মুক্তার সভাপতিত্বে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও কাউন্সিলর আব্দুল হাকিম, পৌরসভার সহকারী প্রকৌশলী সজল কুমার, প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, আমজাদ হোসেন, আলতাব হোসেন, একরামুল হক, সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আরা, জেসমিন সুলতানা কানন প্রমুখ।

 

প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা জানান, দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্তের হার দিন দিন বেড়ে যাচ্ছে, ধামইরহাট পৌরসভার সভার সকল ওয়ার্ডে ওয়ার্ডে এই মশক নিধন অভিযান পরিচালনা করবো এবং পৌরবাসীকে অনুরোধ করবো, তারা যেন তাদের বাড়ীর চারিপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট