1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

নওগাঁ জেলার শ্রেষ্ঠ এসআই হলেন মেহেদী হাসান।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো মিঠু হাসান, বদলগাছী, নওগাঁ……………………………………………………

 

নওগাঁ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন বদলগাছী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান। মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীদের আটক এবং বিভিন্ন মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে পুলিশ সুপারের কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করছেন এসআই মেহেদী হাসান।

 

আজকে ১৪/০৮/২০২৩ রোজ সোমবার জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত মাসিক কল্যান সভায় নওগাঁর পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে এসআই মেহেদী হাসানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ)  মো গাজিউর রহমান, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খাঁন (নওগাঁ সদর সার্কেল) ও সকল থানার অফিসার ইনচার্জ  এবং পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

এ ব্যাপারে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, তিনি অত্যন্ত সততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। সম্মাননা পাওয়ায় তার দায়িত্ব আরো বেড়ে গেল উল্লেখ করে তিনি বলেন, সততা দিয়ে মানুষের সাথে মিশে গিয়ে মানুষের আস্থা অর্জন করতে চাই।

 

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ আতিয়ার রহমান বলেন, এ গৌরব শুধু তার একার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তার অক্লান্ত পরিশ্রমের কারণে তিনি এ গৌরব অর্জন করেছেন। তার এমন কৃতিত্বে আমরা আনন্দিত এবং গর্বিত।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট