1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

নওগাঁর সাপাহারে ২ কিশোরকে অপহরণ করে লাখ টাকা মুক্তিপন দাবী, আটক ৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল ইসলাম, পোরশা, নওগাঁ থেকে………………………………………

নওগাঁ জেলার সাপাহার হতে দু’ কিশোরকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপন দাবীর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫  অপহরণকারীকে আটকে এবং অপহৃত দু’ কিশোরকে রাতেই জেলার পত্নীতলা উপজেলার নজিপুর সর্দরপাড়া মোড় এলাকা থেকে উদ্ধার করেছে সাপাহার ও পত্নীতলা থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার ৫ অক্টোবর বিকাল অনুমান সোয়া ৫ টার দিকে সাপাহার উপজেলা সদরের ওয়ালটন মোড় সংলগ্ন আদি ইসলামিয়া হোটেলের সামনের পাকা রাস্তার উপর হতে উপজেলার বৈকন্ঠপুর গ্রামের রমজান আলীর ছেলে মারুফ হোসেন (১৫) ও তার বন্ধু কলমুডাঙ্গা গ্রামের জাইবুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৬) কে অজ্ঞাতনামা ৭/৮ জন অপহরণকারী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সাদা হাইজ গাড়িতে জোর পূর্বক তুলে নিয়ে তাদের চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা পরে অপহৃত মারুফের পিতার কাছে মোবাইল ফোনে যোগাযোগ করে ১লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। ছেলের জীবনের কথা চিন্তা করে দুইটি মোবাইল নম্বর থেকে ৫ হাজার করে মোট ১০ হাজার বিকাশ করে পিতা রমজান আলী। এরপরও বার বার ফোন করে অপহরণকারীরা আরো টাকার চাপ দেয় এং ওই দুই ছেলেকে মারপিট করতে থাকে।

 

এ অবস্থায় মারুফের পিতা রমজান আলী এবিষয়ে সাপাহার থানায় লিখিত অভিযোগ করেন ।অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গাজিউর রহমান পিপিএর দিক নির্দেশনায় সাপাহার ও পত্নীতলা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নজিপুর সরদারপাড়া মোড়ের একটি ভাড়া বাসা হতে দুই কিশোরকে উদ্ধার সহ ৫ অপহরণকারী কে আটক করে পুলিশ।

 

আটককৃতরা হলো পত্নীতলা উপজেলার হরিরামপুর কলেজ পাড়ার নওশাদ আলীর ছেলে মামুনুর রশিদ মামুন (৩০), নজিপুর পলি পাড়ার মেসবাউল হকের ছেলে আব্দুস সোবাহান খোকন (২৪), নজিপুর মাদ্রাসা পাড়ার আব্দুল কাদেরের ছেলে মাহমুদ হাসান সোহাগ (২৭), নওগাঁ সদর উপজেলার বক্তারপুরের মোরশেদ আলমের ছেলে নাহিদ হোসেন (২০) ও দিঘা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ তরিকুল ইসলাম (২৯)।

 

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট