1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

নওগাঁর সাপাহারে সাংবাদিককে শারীরিক নির্যাতনকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: সাপাহারে সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিকের  উপর হামলাকারীদের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। ……………………………………………….ছবি: মো. সাদেক আলী

# সাপাহার (নওগাঁ) প্রতিনিধি…………………………….

নওগাঁর সাপাহারে সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিককে সন্ত্রাসীরা পথরোধ করে তার উপর হামলা করে মারাত্মকভাবে আহত করে। হামলাকারীদের অবিলম্বে   মূলহোতা সম্রাট সহ জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার  উপজেলা সদরের জিরো পয়েন্টে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে ঘন্টাকাল ব্যাপী উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এসময় সাপাহার প্রেসক্লাব-এর সভাপতি, দৈনিক ভোরের ডাক ও ডেইলি অবজারভার পত্রিকার সাপাহার প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিককে মারধরের ঘটনার মূলহোতা জুলফিকার আলি সম্রাট সহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাপাহার প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মডেল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বক্কর, প্রেসক্লাব সদস্য সাংবাদিক ছাদেক উদ্দীন, ও মরিয়ম বেগম প্রমূখ।

 

এবিষয়ে জানতে চাইলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবির বলেন, আমরা চেষ্টার ত্রুটি রাখেনি। আসামী গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করতেছি। উল্লেখ্য, গত শনিবার উপজেলার করলডাঙ্গা গ্রামে সংবাদের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে সাপাহার প্রেসক্লাব-এর সভাপতি, দৈনিক ভোরের ডাক ও ডেইলি অবজারভার পত্রিকার সাপাহার প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিককে অভিযুক্তরা পথরোধ করে মারধর করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট