1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

নওগাঁর পত্নীতলায় পাত্রী দেখতে এসে সোহেল রানা নামে এক প্রতারক গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিনিধি, পত্নীতলা. নওগাঁ……………………………

নওগাঁর পত্নীতলায় পুলিশ পরিচয়ে পাত্রী দেখতে এসে সোহেল রানা নামে এক প্রতারক গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ। শনিবার (১১ মার্চ) রাতে উপজেলার দিবরদিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহেল রানা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।

 

স্থানীয় ও থানা সূত্রে জানা যায় মহদিপুর গ্রামের আলমগীর হোসাইনের মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথন হয় সোহেল রানার। পুলিশে চাকরি করেন বলে নিজেকে পরিচয় দেন সোহেল। দু’জনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার বিকেলে সেই মেয়েকে দেখতে তাদরে বাড়ি আসেন সোহেল রানা। এসময় তার পরনে ছিল পুলিশের পোশাক। মেয়ে দেখার একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ হয় বাড়ির লোকজনের। থানা পুলিশে খবর দেয় মেয়েটির পরিবার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুয়া পুলিশ বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয় ।

 

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় মামলা প্রতারণার মামলা হয়েছে। রোববার দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, এ ঘটনায় আরও একজন পলাতক ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট