1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ভেড়া ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ )…………………………………………….

পত্নীতলায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সোমবার উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর কার্যালয়ে সমতল ভূমিতে বসবাসরত  অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়  ৪০০ জন সুফলভোগীর মাঝে বাড়ন্ত স্ত্রী ভেড়া ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ এবং এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার । এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কুবরা মুক্তা, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী প্রমূখ ।পরে অতিথিবৃন্দ উপকার ভোগীদের মাঝে দুটি ভেড়া ও অন্যান্য সামগ্রী তুলে দেন ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট