1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

নওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির ক্যাম্প কমান্ডারসহ জখম ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি ……………………………………………….

নওগাঁর ধামইরহাট সীমান্তে বস্তাবর শাখাহাটি এলাকায় টহলরত অবস্থায় চোরাকারবারিদের ছুরিকাঘাতে ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন জখম হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করেছে বিজিবি ব্যাটালিয়ন। এ সময় অপর জখম বিজিবি’র সোর্স তারেক হোসেন (৩০) কে পত্নীতলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। ঘটনাস্থল থেকে জখমী বিজিবির সরকারি পোশাক উদ্ধার করেছে বিজিবি এবং ঘটনাস্থলে পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন,ওসি মোজাম্মেল হক কাজীসহ থানা পুলিশসহ বিজিবি’র উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

স্থানীয় স‚ত্রে জানা যায় বস্তাবর ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন শাখাহাটি বাজার এলাকায় টহল প্রদান করেন। রাতের কোন এক সময় সম্ভবত রাত তিনটার দিকে চোরাকারবারির সক্রিয় একটি দল বিজিবির নায়েক সুবেদার মজিবর হোসেন ও সোর্স বীরগ্রাম গ্রামের ময়েন উদ্দিনের ছেলে তারেক হোসেন (৩৫)কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে বিষয়টি জানাজানি হলে ১৪ বিজিবি ব্যাটেলিয়ন গুরুত্বর জখম নায়েক সুবেদার মজিবর হোসেনকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়।

 

১৪ বিজিবি র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হামিদ উদ্দিন পিএসসির ঘটনার সত্যতা নিশ্চিত করে ও ঘটনাস্থল পরিদর্শণ করে জানান, আমরা সম্প‚র্ণ ঘটনা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে, এখন সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক আছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট