1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

নওগাঁর ধামইরহাটে বাল্য বিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের ফুটবল প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………

নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে প্রাচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী।

 

খেলায় অংশগ্রহণকারী সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১টি গোলের বিপরীতে বালিকা উচ্চ বিদ্যালয় ৫টি গোল দিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে এপি ম্যানেজার বিমল কুমার রুরামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বাল্য বিবাহ সম্পর্কে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি মোজাম্মেল হক কাজী। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, প্রধান শিক্ষক ছাবিহা ইয়াছমিন, ম্যানেজিং কমিটির সভাপতি ছানাউল ইসলাম,প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, মাওলানা আবু ইউসুফ, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা নাথন বাবু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ। পরে বিজয়ী ও বিজিত দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

 

বাল্য বিবাহ ও কু-সংস্কার থেকে বাঁচতে নিয়মিত এইরুপ ক্রীড়া প্রতিযোগিতা চালূ থাকবে বলে ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার বিমল কুমার জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট