1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

নওগাঁর আত্রাইয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাবের ১৩টি ল্যাপটপ চুরি

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি…………………………………………..

নওগাঁর আত্রাইয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৩ টি ল্যাপটপ ও একটি স্ক্যানার চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি উপজেলার পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বুধবার দিবাগত রাতে ঘটেছে।

 

প্রধান শিক্ষক ও থানা জানায়, সরস্বতী পূজা উপলক্ষে ওই বিদ্যালয়ের ছাত্ররা বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে বিদ্যালয়ের মধ্যে পিকনিক করে। কর্মরত নাইটগার্ড গ্রামের ছাত্ররা বিদ্যালয়ে পিকনিক করায় বাড়ীতে গিয়ে ঘুমিয়ে পরে। এদিকে ছাত্ররা পিকনিকের খাবার খেয়ে বাড়িতে চলে গেলে রাতের কোন সময় কম্পিউটার ল্যাবে ব্যবহৃত তালা ভেঙ্গে চোরেরা ১৬টি কম্পিউটারের মধ্যে ১৩টি কম্পিউটার ও একটি স্ক্যানার চুরি করে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামলচন্দ্র মন্ডল জানান, পূজার প্রস্তুতির জন্য সকালে স্কুলে গিয়ে ল্যাবের ঘরের তালা ভাঙ্গা দেখে ভিতরে গিয়ে ১৩ টি ল্যাপটপ ও ১টি স্ক্যানারের টেবিল ফাঁকা দেখতে পেয়ে প্রধান শিক্ষককে খবর দিই।

 

আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। কেহ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট