1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

নওগাঁর আত্রাইয়ে মিটার চোর চক্রের হোতা আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আত্রাই প্রতিনিধি……………………………

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পল্লী বিদ্যুতের একজন মিটার চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চোর নওগাঁ সদর উপজেলার রজাকপুর মহল্লার মৃত শুকুর আলীর ছেলে ছামাদ আলী (২৪)।

 

জানা যায়, গত ৭ অক্টোবর দিবাগত রাতের যে কোন সময় উপজেলার জাতআমরুল গ্রামের আক্কাছ আলীর রাইচ মিলের মিটার চুরি হয়ে যায়। চোর মিটার চুরি করে নিয়ে যাবার সময় একটি চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যায় এবং ওই নম্বরে বিকাশে টাকা দাবি করা হয়। এ ব্যাপারে রাইচমিলের ম্যানেজার আত্রাই থানায় একটি মামলা করেন।

 

ওই মামলার ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার দুপুরে ছামাদ আলীকে মিটারসহ উপজেলার তিন রাস্তার মোড় থেকে গ্রেফতার করে।

 

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,পল্লী বিদ্যুতের মিটার চোরদের একটি সঙ্গবদ্ধ চক্র রয়েছে। ছামাদ ওই চক্রের একজন সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করে এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশি তৎপর রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট