1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

নওগাঁর আত্রাইয়ে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ,নিহত ১ আহত ১

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহম্মেদ, বিশেষ প্রতিনিধিঃ  আত্রাইয়ে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ,নিহত একজন। নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় শ্রাবণ উদ্দিন প্রামানিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সিমান্ত নামে আরও এক মোটরসাইকেল আরোহী। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আত্রাই টু বান্দাইখাড়া রোডের কুশাতলা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটিয়েছে। নিহত শ্রাবণ উদ্দিন প্রামানিক নওগাঁ জেলার মান্দা উপজেলার যশোপাড়া এলাকার মোঃ রহিদুল ইসলাম প্রামানিক এর ছেলে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, মোটরসাইকেল আরোহীরা মান্দা উপজেলার নিজ গ্রাম থেকে পাশের উপজেলা আত্রাই জরুরি একটি কাজে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শ্রাবণ উদ্দিন প্রামানিক নিহত হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওসি আরও বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট