1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

নওগাঁর আত্রাইয়ে প্রতারক চক্রের ৭ সদস্য আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই…………………………………………..

নওগাঁর আত্রাইয়ে প্রতারক চক্রের ৭ সদস্য আটক৷আটককৃতরা হলো উপজেলা বড়াইকুড়ি গ্রামের মৃত আনিছার রহমানের ছেলে আশরাফুল ইসলাম উজ্জল(৩৮) একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (২৮) ও জাফের প্রামানিকের ছেলে সুজন প্রামানিক (২৬) মধুগুড়নই গ্রামের ইউসুফ শেখের ছেলে বাহাদুর শেখ, নওগাঁ থানার সুলতানপুরের মৃত তোস মোহাম্মদ খানের মেয়ে বৃষ্টি আক্তার জলি (৩৫) পার নওগাঁ মধ্যপাড়ার মৃত নিতাই সরকারের ছেলে শুভ সরকার (২৮) খলিশাকুড়ির রহিম উদ্দিনের ছেলে সোহানুর রহমান সোহান (২২)। আসামীদের বিরুদ্ধে মামলা রজু করে মঙ্গলবার ১৮ অক্টোবর বিকেলে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

 

জানা যায়, এ চক্র দীর্ঘ দিন থেকে ধনাঢ্য ব্যাক্তিদের টার্গেট করে উজ্জলের বাড়ীতে এনে মিয়ে দ্বারা ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করে আসছে। এর ধারাবাহিকতায় সোমবার রাতে নওগাঁ জেলাধীন রাণীনগর উপজেলার গিরিগ্রামের মোজাফ্ফর আলীর ছেলে আব্দুল হালিমকে ব্ল্যাকমেইল করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে ৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে দিয়ে অবশিষ্ট টাকা পরে দিতে চান। এরপর আব্দুল হালিম বাদী হয়ে অভিযোগ দায়ের করলে আত্রাই থানার এস আই নুরুল আমীন সঙ্গীয় ফোর্সসহ আসামীদের আটক করে।

 

আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, মামলা রজু করে আসামীদের হাজতে পাঠানো হয়েছে। এদের সাথে আর কেহ আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট