1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২১দিন পর নদীর পাড় থেকে ইব্রাহিমের গলিত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি………………………………………

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২১দিন পর নদীর কিনারা থেকে ইব্রাহিম (৬) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শিশু ইব্রাহিম উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের হযরত আলীর ছেলে।

 

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শিশুটি হত্যাকারি বুলবুল সোনারের তথ্যের ভিত্তিতে উপজেলার বিশা ইউনিয়নের শ্রীধরগুরনই গ্রামের পারাপার ঘাটের দক্ষিণ পার্শে থেকে ওই শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

 

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার শ্রীধরগুরনই গ্রামের হযরত আলীর ছেলে ইব্রাহিম গত ১০ অক্টবর নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ ইব্রাহিমের বাবা বাদী হয়ে আত্রাই থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।

 

ঘটনার পর থেকে বিভিন্ন নাম্বার থেকে ছেলেকে ফেরত দেয়ার কথা বলে শিশুটির পরিবারের কাছে টাকা দাবী করে আসছিলো। ফোন নাম্বারের সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে আসছিলো। মোবাইল ফোনের সূত্র ধরে শ্রীধরগুরনই গ্রামের জলিল সোনারের ছেলে মুদি ব্যবসায়ী বুলবুলকে আটক করে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসা বাদ করলে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে।

 

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। আটককৃত বুলবুল সোনারকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট