1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবসে র‍্যালী ও আলোচনা

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: “আমি কন্যাশিশু,স্বপ্নগড়ি সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে (৮ অক্টোবর)২০২৫ বুধবার সকালে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে।

্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)নূরে আলম সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামান এর সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলেধরেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক মেডিক্যাল অফিসার ডা: কামরুজ্জামান, উপজেলা আনছার ভিডিপি অফিসার জগলুল হোসেন, সহকারী প্রোগ্রামার ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল হান্নান, সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মরতগন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিক কন্যা শিশুদের পদ্ম ফুলের সাথে তুলনা করে তাদেরকে ১৮ বছর বয়সের আগে বিয়ে না করতে আহবান জানান। একইসাথে কাউকে নির্দিষ্ট বয়সের আগে তার অমতে বিয়ে দিতে চাইলে প্রশাসনের সহায়তা নিতে বলেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট