1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ, কোটি টাকা হাতিয়ে লাপাত্তার শঙ্কা গোদাগাড়ীতে দুই উপদেষ্টার সেচ কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ রূপসায় মাদকসেবী ছেলের হাতে মা খুন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ সংবাদ প্রকাশের পরই বিএনপি নেতার অভিযান

ধামইরহাটে মেসিট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পল্লী বিদ্যুৎকর্মীর

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মেসি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুতের এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার ঘোড়াবট কলোনী এলাকায় এই ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধামইরহাট পল্লী বিদ্যুত অফিসের মিটার রিডার কাম মেসেঞ্জার মো. হারুনুর রশীদ তার নিজ বাড়ী দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে ধামইরহাট পল্লী বিদ্যুৎ অফিসে আসর্ছিলেন। পথিমধ্যে জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনী এলাকায় পৌছলে বিপরীতগামী একটি মেসি ট্রাক্টরের সাথে মোটর সাইকেল আরোহী পল্লী বিদ্যুতের অফিসের মিটার রিডার হারুনুর রশীদের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।

নিহত হারুনুর রশীদ হাকিমপুর উপজেলার বারোআড়িয়া গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, ‘সড়ক আইনে মামলা হবে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’ নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ধামইরহাট জোনাল অফিসের ডিজিএম সৈয়দ সাজ্জাদুল আজম জানান, আমাদের উর্ধতন কর্তৃপক্ষ জেলা থেকে আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট