1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেবীগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার

দেবীগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো নুরুজ্জামান নুর, পঞ্চগড় জেলা প্রতিনিধি:                                পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে পাথর বোঝাই ট্রাকের চাপায় সঞ্জয় চন্দ্র রায় (১৪) ও অনিক চন্দ্র রায়(১৩) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সঞ্জয় চন্দ্র রায় শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং অনিক চন্দ্র রায় লক্ষীরহাটের একটি ওয়েলডিং এর দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তারা সম্পর্কে চাচা- ভাতিজা হন।

বৃহস্পতিবার (৮ মে) রাত আটটায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার সংলগ্ন চার তালার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘঠিত হয়। সঞ্জয় চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে এবং অনিক চন্দ্র রায় একই এলাকার অতুল বর্মনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সঞ্জয় চন্দ্র রায় বাজার খরচ করার উদ্দেশ্যে বাড়ি থেকে লক্ষীরহাটে যায়। সেখানে খরচ করে তার সমবয়সী চাচা অনিক চন্দ্র রায়সহ বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে লক্ষীরহাট চার তলার মোড় নামক স্থানে পঞ্চগড় থেকে একটি পাথর বোঝাই ট্রাক সঞ্জয়দের পিছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সঞ্জয় এবং অনিক। দূর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা ঘাতক ট্রাক, ট্রাকের চালক ও সহকারীকে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ীর চালক মোঃ আব্দুল হালিম (৬০) এবং সহকারী মোঃ জাহিদ হাসান (২৫) কে আটক করে থানায় নিয়ে আসে।

এসময় ঢাকা মেট্রো- ট ১৬১১৯৮ নাম্বারের পাথর বোঝাই ঘাতক ট্রাকটিও আটক করা হয়। আটক মোঃ আব্দুল হালিম ঢাকা আমিন বাজার এলাকার বড়দেশী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং মোঃ জাহিদ হাসান রংপুরের মিঠাপুকুর উপজেলার কালীগঞ্জ এলাকার মোঃ জহুরুল ইসলামের ছেলে।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ট্রাক চাপায় দুই জন কিশোরের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক, ট্রাকের চালক এবং সহকারীকে আটক করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট