1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

দূর্গাপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৫  মেলা উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মশিউর রহমান মানিক, দূর্গাপুর রাজশাহী :“দেশীয় জাত, উন্নত প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে দূর্গাপুরে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন , উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, দুর্গাপুরের আয়োজনে  এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।

একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম এর সঞ্চালনায় , উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃমোছাঃ জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি র‌্যালি, মেলা উদ্বোধন এবং স্টল পরিদর্শন শেষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা সমবায় অফিসার আজগর আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন শাপলা, উপজেলা যুব-উন্নয়ন অফিসার দুরুল হোদা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি অফিসার সেলিনা খাতুন, ঝালুকা ইউপি’র প্যানেল চেয়ারম্যান রাজেনা খাতুন, কিসমতগনকৈড় ইউপি’র প্রশাসক এম এ মতিন, মাড়িয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান শাহাদত হোসেন। ‎

মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি,গরুর বাছুর, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর প্রদর্শনে ৩০টি স্টল অংশগ্রহন করে। এ সময় ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ট খামারীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট