1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

দিনাজপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় ইউনিয়নের ঝাপুপাড়া গ্রামে শাহানাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোস্তফা কামাল (৪৫) পলাতক রয়েছেন।

নিহত শাহানাজ বেগম আলোকডিহি সরকারপাড়ার মৃত হাচেন আলীর মেয়ে। তার ২২ বছরের দাম্পত্য জীবনে দুই ছেলে সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, দাম্পত্য কলহের জেরে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। শনিবার রাতেও তাকে মারধরের অভিযোগ রয়েছে। সকালে ঘরে ঝুলন্ত অবস্থায় শাহানাজের মরদেহ দেখতে পান স্বজনরা।

নিহতের ভাই রশিদুল দাবি করেন, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট