1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

দশমাস ধরে প্রতিবন্ধী ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন বাবা- মা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার………………………………………………..

বুদ্ধি প্রতিবন্ধী ছেলেটির নাম মিরাজ, বয়স ২০ বছর । সে ২০২৩ইং সালের জুলাই মাসের ৬ তারিখ রাতে রাজধানীর তুরাগ থানার ধউর এলাকা থেকে নিখোঁজ হন । নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে খুঁজে পেতে দেশের বিভিন্ন জেলায় হন্য হয়ে ঘুরতেছেন তার বাবা দিনমজুর কালাম শেখ ও মা মিনা বেগম । ২৫শে এপ্রিল ২০২৪ইং তারিখ দুপুর ২টার দিকে ছেলের ছবি হাতে করে এই দম্পতিকে কান্নাকাটি করতে দেখা যায় ডিয়াবাড়ি এলাকায় । আর সেখানেই তাদের সাথে কথা হয় প্রতিবেদকের ।

তারা জানান, গেল বছরের জুলাই মাসের ৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে ধউর এলাকায় তাদের ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় প্রতিবন্ধী মিরাজ । তার পর থেকেই দেশের বিভিন্ন জেলায় খেয়ে না খেয়ে খুঁজে বেড়ান তাদের প্রতিবন্ধী সন্তানের খোঁজে । নিখোঁজ হওয়ার ১০মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের সন্তানকে খুঁজে পাচ্ছেন না । তাই তারা মানসিক ও শারীরিক ভাবে ভেঙ্গে পড়েছেন । পেশায় তারা দিন মজুরের কাজ করেন । তাদের গ্রামের বাড়ি পাবনা জেলার, সুজানগর থানার, বিলখেতুপাড়া গ্রামে ।

অভাব অনটনের কারণে প্রায় একযুগ পূর্বে বুদ্ধি প্রতিবন্ধি ছেলে মিরাজকে নিয়ে জীবিকার তাগিতে ঢাকায় আসেন । এরপর দিনমজুরে কাজ করে কোন রকম দিনযাপন করেন এবং প্রতিবন্ধী ছেলের চিকিৎসা করান । কিন্তু ছেলের শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি । ছেলে নিখোঁজের বিষয়ে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যার ডায়েরী নাম্বার ৩৯৯ তাং= ৮/০৭/২০২৩ইং । নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে ইতি মধ্যে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপনও দেন তারা ।

এদিকে নিখোঁজ মিরাজের বাবা- মা ঢাকা শহরের আনাচে কানাচে ও দেশের বিভিন্ন জেলায় সন্তান মিরাজকে খুঁজে বেড়াচ্ছেন । ছেলেকে খোঁজার কারণে দিনমজুর কালাম কোন কাজকর্ম করতে পারছেন না , তাই তার কাছে কোন টাকা পয়সাও নেই । তাই তারা প্রায় সময়ই না খেয়ে এবং বেশিরভাগ পায়ে হেঁটেই সন্তানকে খুঁজে বেড়ান । সময় মতো খেতে না পাওয়ায় ও সন্তান হারানোর শোকে এই দম্পত্তি অনেকটা অসুস্থ পড়েছেন । তার পরেও সন্তানের খোঁজে ছুটে চলছেন তারা ।

তারা তাদের বুদ্ধি প্রতিবন্ধি ছেলে মিরাজকে খুঁজে পেতে সকলের সার্বিক সহযোগীতা চেয়েছেন এবং এই প্রতিবন্ধী ছেলেটিকে কেউ কোথাও দেখতে পেলে ০১৭৪৬ ৭০৮ ৯৭৬ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধও করেছেন তারা ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট