1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তারুণ্যের উৎসবে জ্ঞানের প্রতিযোগিতা: শিবগঞ্জে দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অলিম্পিয়াড অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুক্তার কাঁচপুর-ভোলা ফেরি সার্ভিস উদ্বোধন ২০২৬: ঢাকা-ভোলা রুট, সময়সূচি ও গুরুত্ব শিবগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে গোসলে নেমে কিশোরের করুণ মৃত্যু আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে রূপসায় সাক্ষরতা দিবস পালিত রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা কাশিয়াডাঙ্গা মোড়ে বাস-অটোরিকশাচালকদের ঝামেলা, তীব্র যানজটে জনদুর্ভোগ দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসবে জ্ঞানের প্রতিযোগিতা: শিবগঞ্জে দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ আব্দুল বাতেন: তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণিল অলিম্পিয়াড প্রতিযোগিতা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।

মোট ২ হাজার ৫৯৭ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয় এই অলিম্পিয়াডে। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, ইসলামিক জ্ঞান ও পরিবেশ বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।

অলিম্পিয়াডে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এমন প্রতিযোগিতা তাদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করবে এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে। অভিভাবকরা বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং তাদের মেধা বিকাশে সহায়ক হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, “বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও গণিতসহ বিভিন্ন বিষয়ে চর্চা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে এই অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, শিগগিরই ফলাফল প্রকাশ করে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ করা হবে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। শিক্ষা, সৃজনশীলতা ও তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর এই অলিম্পিয়াড শিবগঞ্জের শিক্ষাঙ্গনে এনে দিয়েছে এক নতুন অনুপ্রেরণার দোলা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট