1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচয় বিহিন মৃত নবজাতক উদ্ধার - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচয় বিহিন মৃত নবজাতক উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহী জেলার তানোর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন টিএইচও বার্নাবাস হাসদাক। সোমবার সকাল ১০ টার দিকে ঘটে ঘটনাটি। তবে নব জাতকের কোন পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনার দাবি তুলেছেন জনসাধারণ। জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার সকালের দিকে মেডিক্যালের পরিচ্ছন্নতা কর্মী নীচ তলার বাথরুম পরিষ্কার করতে গিয়ে নব জাতককে দেখতে পায়। সাথে সাথে মেডিক্যালের ডাক্তারসহ কর্মকর্তাদের বিষয় টি অবহিত করেন।

কর্মকর্তা টিএইচও বার্নাবাস হাসদাক থানা পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠান। টিএইচও বার্নাবাস হাসদাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা হাসপাতালের নীচ তলার বাথরুমে নবজাতককে ফেলে যায়। বাথরুম পরিষ্কার করার সময় নবজাতক কে দেখতে পেয়ে খবর দেয়। সে মোতাবেক গিয়ে দেখা যায় বাথরুমে মৃত অবস্থায় নব জাতক পড়ে আছে। এসময় থানা পুলিশ কে খবর দিলে তারা উদ্ধার করে নিয়ে যায়। নব জাতকের পিতা মাতার পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান এখনো কোনো পরিচয় মেলেনি। ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন থানায় অবহিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, এটা কোনো স্বাভাবিক ঘটনা না। কোন বিবেকবান মানুষ ধরনের কাজ করতে পারে না। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে কিংবা যে কোন মূল্যের বিনিময়ে ঘটনার সাথে জড়িত দের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে এধরণের ঘটনার পুনরাবৃত্তি নাও হতে পারে।

থানার ওসি মিজানুর রহমান মিজান জানান, নবজাতক কে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট