1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

তানোরে র‍্যাবের অভিযানে চোলাই মদের গোপন কারখানা ধ্বংস, গ্রেফতার ৪

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার বনকেশর গ্রামে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে গড়ে উঠেছিল চোলাই মদের গোপন কারখানা। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি প্রাণঘাতী এই মদ সম্প্রতি একাধিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালে নড়েচড়ে বসে আইন-শৃঙ্খলা বাহিনী। অবশেষে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে র্যাব-৫-এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদের এ অবৈধ কারখানার চক্র ভেঙে দেয়। র্যাব-৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দলটি সকাল ৭টা ৪৫ মিনিটে বনকেশর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার করা হয় চারজন গ্ৰেপ্তারকৃতরা হলো মন্ডল টুডু (৫৫), উপেন মন্ডল (২৬), রনজিত টুডু (৩৫) ও আয়ন ইসকু (৪৫)। তারা সবাই বনকেশর গ্রামের বাসিন্দা। অভিযানকালে আসামিদের বসতবাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩ হাজার ১২০ লিটার চোলাই মদ, ৬টি প্লাস্টিকের ড্রাম, ১৩টি অ্যালুমিনিয়ামের পাতিল, ১৪টি প্লাস্টিকের বালতি, ২৭টি মাটির পাতিল এবং একটি জারকিন।

্যাব জানায়, ধৃতরা দীর্ঘদিন ধরে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে চোলাই মদ তৈরি করে আসছিল। পরবর্তী সময়ে এসব মদ ৫০ ও ১০০ টাকার ছোট বোতলে ভরে স্থানীয় যুবকদের কাছে বিক্রি করা হতো। এই মদ পান করে সম্প্রতি একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে নিশ্চিত করেছে র্যাব। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজবিরোধী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে র্যাবের এ ধরনের তৎপরতা চলমান থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে তানোর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট