1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

তানোরে মহানগর ক্লিনিক কে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক রাজশাহীর তানোর উপজেলার মহানগর ক্লিনিক কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইউএনও’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদা এবং থানা পুলিশ।

জানা যায়, স্থানীয় গৃহবধূ রোজিনা খাতুনের ভুল অপারেশনের অভিযোগে তিনি জেলা সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের পর দৈনিক আলোকিত ৭১ সংবাদ এবং দৈনিক সবুজনগর সহ কয়েকটি অনলাইন পত্রিকায় মহানগর ক্লিনিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরবর্তীতে ইউএনও লিয়াকত সালমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। এ সময় কাগজপত্রে অসংগতি এবং অনুমোদনহীন কার্যক্রম প্রমাণিত হওয়ায় ক্লিনিককে ২ লাখ টাকা জরিমানা আদায় করেন এবং অনতিবিলম্বে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।Open photo

উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, “মানুষের জীবন নিয়ে কারও অবহেলা বা প্রতারণা মেনে নেওয়া হবে না। ভুল চিকিৎসা বা অনুমোদনহীনভাবে ক্লিনিক পরিচালনার দায়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার সঙ্গে কারও অনিয়ম হলে তার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে ইউএনও’র এ সাহসী ও দ্রুত পদক্ষেপে স্থানীয় জনসাধারণ তাঁর ভূয়সী প্রশংসা করেন এবং সাধুবাদ জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট