1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সেই ইব্রাহীমের পরিবারকে সাহায্য করলেন প্রবাসী বাংলাদেশিরা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সেই ইব্রাহীমের পরিবারকে সাহায্য করলেন প্রবাসী বাংলাদেশিরা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের (বড়ইয়া ইউনিয়নে উত্তর উত্তমপুর ফকির মার্কেট সংলগ্ন) গাড়ী চালক ইব্রাহীম এর গাবখান সেতুর ডালে দুর্ঘটনা জনিত অকাল মৃত্যুতে বৃদ্ধা মা, স্ত্রী ও দুই নাবালক শিশুর অসহায় দরিদ্র পরিবারকে ২১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ রোজ শনিবার সকালে রাজাপুর উপজেলার তথা বাংলাদেশের সিঙ্গাপুর প্রবাসী কিছু ভাইয়েরা আর্থিক সহযোগিতা করেন। এতে ঐপরিবারের সদস্যরা খুবই উপকৃত হয়েছেন বলে প্রকাশ করেন। এমনকী আজকের-ই দুপুরের খাবার ছিলোনা ঐপরিবারটির বলে জানান বাড়ীর লোকজন। এসময় এক বছর পূর্বে নিহত ইব্রাহীমের স্ত্রী দুই শিশু সন্তানের জননী কষ্টে ও আনন্দে কান্না করে দেন।

উক্ত সাহায্য প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান সিঙ্গাপুর প্রবাসী ও সাবেক মানবজমিন পত্রিকার সাংবাদিক মোঃ মনিরউজ্জামান মামুন এর পিতা সাবেক টিএনটি কর্মকর্তা মোঃ আঃ মালেক মৃধা, সাবেক ইউপি সদস্য ও সংবাদ কর্মী বাউল ছালমা, সাংবাদিক আলমগীর শরীফ, সাংবাদিক আবুল বাসার রুমান, সাংবাদিক হাওলাদার বেল্লাল ও স্থানীয় ব্যবসায়ী পারভেজ।

এই পরিবারের দুই শিশু পুত্র, নিহতের বৃদ্ধা “মা” ও ২৫/২৬ বছর বয়সী নিহতের স্ত্রীর ভরনপোষণের জন্য প্রয়োজন আরো আর্থিক সাহায্য সহযোগিতার। তাই দানশীল দেশী-বিদেশী সকলের প্রতি মানবিক আবেদন করছেন এলাকাবাসী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট