1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জামায়াতে ইসলাম কোন জোটে না থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে - অধ্যাপক আব্দুল খালেক - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

জামায়াতে ইসলাম কোন জোটে না থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে — অধ্যাপক আব্দুল খালেক

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মশিউর রহমান মানিক,দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় পৌর সদরের শালঘড়িয়াস্থ নিগার মঞ্জিলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক বক্তব্যে বলেন, দেশের চলমান পরিস্থিতিতে বর্তমান আইন শৃঙ্খলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্তুষ্ট নয়। তিনি আরও বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও জাতিকে সঙ্গে নিয়ে তাদেরকে রুখে দেয়ার জন্য প্রস্তুত থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, জামায়াতে ইসলামী কোন জোটে সাথে না থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করবে, তবে ইসলামিক রাজনৈতিক দল গুলোর সাথে আলোচনা করে ঐক্যমতের মাধ্যমে জোট বেধে নির্বাচনে যেতে পারে।

উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তুজা, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন, উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম উদ্দিন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব ও শ্রমিক নেতা আলহাজ্ব আমজাদ হোসেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট