1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

জনগনের ভোটের মাধ্যমে আমি কাউন্সিলর নির্বাচিত হতে চাই: রাসিক ৩০নং ওয়ার্ড প্রার্থী পিন্টু

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাগর নোমানী…………………………………………………………

পাঁচ বছর পর রাজশাহীর সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ জুন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সদ্যই প্রতীক বরাদ্দ পেয়েছেন মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা।

 

মোঃ শহিদুল ইসলাম পিন্টু টিফিন ক্যারিয়ার প্রতীক বরাদ্দ পেয়েছেন।২ জুন (শুক্রবার) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ঐদিন ৩০ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর পিন্টু টিফিন ক্যারিয়ার প্রতীক পান। প্রতীক বরাদ্দ পেয়ে ৩০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী  মোঃ শহিদুল ইসলাম পিন্টু গণমাধ্যমের এক সাক্ষাৎ বলেন, এবারে আমি টিফিন ক্যারিয়ার প্রতীক বরাদ্দ পেয়েছি। ৩০নং ওয়ার্ডবাসীর উন্নয়নের প্রতীক এবার টিফিন ক্যারিয়ার।

 

আর প্রতীক বরাদ্দ পাওয়ার প্রথম দিন থেকেই জোরেশোরে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন প্রার্থীরা। সেই কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ওয়ার্ডে ওয়ার্ডে চলছে গণসংযোগ ও লিফলেট বিতরণ। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে বাইকিং। প্রধান প্রধান সড়ক থেকে পাড়ার অলিগলিতেও চলছে মাইকিং। সিটি নির্বাচনের প্রার্থীদের সরগম প্রচার-প্রচারণায় পুরো রাজশাহী শহরে তৈরি হয়েছে অন্য রকম এক নির্বাচনী আবহাওয়া। গরমের তীব্রতায় দুপুর বেলায় নির্বাচনী গণসংযোগ চালাতে না পারলেও সকাল ও বিকেলের দিক থেকে প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছেন।

 

এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পিন্টু বলেন, জনগনের ভালোবাসায় আমি আবারও নির্বাচনে প্রতিদন্দিতা করছি। বিগত নির্বাচনের মতো এবারও জনগণ আমার পাশে থাকবেন বলে আমি আশাবাদী। কাউন্সিলর প্রার্থী পিন্টু  ৩০নং ওয়ার্ডবাসীর কাছে টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট ও দোয়া চেয়ে বলেন, আগামী নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে আমি কাউন্সিলর নির্বাচিত হতে চাই। ইনশাআল্লাহ আমার ওয়ার্ডবাসীর আশা ও আস্থা আমাকে আরো সাহসী করেছে। নির্বাচনে যদি আমি জয়লাভ করি তাহলে এই জয় আমার হবে না, এই জয় হবে ৩০নং ওয়ার্ডবাসীর।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট