1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের চকপাড়া সীমান্তে দেড় কোটি টাকার হেরোইন ও ইয়াবা জব্দ

  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………………

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের চকপাড়া সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া ভারতীয় সীমান্তের ১০০ গজ অভ্যন্তরে মালিকবিহীন প্রায় দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইন ও ১৫ হাজার পিস ইয়াবা উদ্বার করে ৫৯ বিজিবির সদস্যরা।

 

৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, রবিবার (০৯ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটের নাগাদ চাকপাড়া সীমান্তে এসব হেরোইন উদ্বার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বেটালিয়নের সদর থেকে সোমবার (১০ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

 

বিজিবি জানায়,বিজিবির একটি বিশেষ টহল দল চাকপাড়া বিওপির সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলা নদীর পাড়ে অভিযান পরিচালনা করে মালিকবিহীন দেড় কেজি হেরোইন ও ১৫ হাজার পিস ইয়াবা উদ্বার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান,ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিজিবি সীমান্ত এলাকায় কোন প্রকার অবৈধ ভাবে পাচার হয়ে আসা ঠেকাতে বদ্ধ পরিকর। উল্লেখ্য সদ্য যোগদানকারী ৫৯ বিজিবির বর্তমান অধিনায়ক দায়িত্ব গ্রহণের পর- পরেই মাদকের এত বড় চালান আটক করলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট