1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার মোহনপুরে বিএনপি – জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে ৩১ দফা সংস্কর লিফলেট বিতরণ ও ডিসেম্বরে নির্বাচনের দাবিতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটের বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কর লিফলেট বিতরণ  এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের  দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট দলদলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  (শুক্রবার , ১৩ জুন) বিকেলে উপজেলার  দলদলী ইউনিয়নের মুশরিভূজা হাইস্কুল এন্ড কলেজ মাঠে ও ৩নং দলদলী ইউনিয়ন বিএনপির আয়োজনে  এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

আবু মোতালেব মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও ( এমপি মনোনয়ন  প্রত্যাশি ৪৪- চাঁপাইনবাবগঞ্জ -২। প্রধান বক্তা মোঃ ইয়াজদানী আলীম আল রাজী জর্জ, সভাপতি ভোলাহাট উপজেলা বিএনপি ও জেলা সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদের, সাধারণ সম্পাদক, ভোলাহাট উপজেলা বিএনপি, মুঃ মোজাম্মেল হক চুটু,সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি, আলহাজ্ব মোঃ আব্দুস সোবহান মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, আবু তাহের খোকন, সাধারণ সম্পাদক নাচোল উপজেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান, তনময় আহমেদ সহ রাজনৈতিক অঙ্গ সংগঠকের নেত্রী বৃন্দ।

প্রধান অতিথি তুহিন বলেন, বিএনপি কখনো জনগণের মতামতের বাইরে থাকেনা। এজন্যই বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের মাধ্যমেই আমরা শহীদদের স্বপ্ন পূরণে কাজ করে যাবো। এবং মাঠ পর্যায়ে থেকে জনগণকে সাথে নিয়ে মনোনয়ন প্রত্যাশা করছি এবং আমি ভোলাহাট বাসিকে কথা দিচ্ছি আমি যদি মনোনয়ন পেয়ে এমপি হয় প্রথমে আমি ভোলাহাট পৌরসভা নিয়ে আসবো বলে জানান তুহিন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট