1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে মাদ্রাসায়-২ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি:  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসায় ২ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন,উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডা্ঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২)  ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা( ১০) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,শুক্রবার দিবাগত রাতে ওই মাদ্রাসার আবাসিক  শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। শনিবার রাত ১ টার দিকে ওই ২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসা শিক্ষিকা সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওই মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদ্রাসার ১৩ জন ছাত্রী একসাথে ঘুমিয়ে পড়ে।শনিবার ভোররাতে দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার শিক্ষক তাদের হাসপাতালে নিয়ে গেলে তারা হাসপাতালে মারা যায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত )ওসি ওয়াদুদ আলম জানান, ছাত্রীদের মৃত্যু রহস্যময় হওয়ায় ময়নাতদন্তের জন্য থানায় নেয়া হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট