1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ সংবাদ প্রকাশের পরই বিএনপি নেতার অভিযান নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটিতে ভোগান্তিতে জনসাধারণ রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতাসহ জোড়া খুনের ঘটনায়, গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি: জেলার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা সালামসহ জোড়া খুনের ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) রাতে তিনি মামলাটি দায়ের করেন নিহত জেলা পরিষদের সদস্য ও নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম।

মামলার প্রধান আসামি নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হক। গ্রেপ্তাররা হলেন- প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া (৪৫) এবং ঘোড়া পাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। বাকী আসামিদের ধরতে অভিযান চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট