1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউপি সদস্য ও বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৫৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোমস্তাপুর,  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলম হোসেন (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর-নবাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সুন্দরপুর-ঝাপড়াপাড়ার আবুল হোসেনের ছেলে। তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

 

পুলিশ জানায়, বেলা সোয়া একটার দিকে আলম হোসেন ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সুন্দরপুর-নবাব মোড় এলাকায় পৌঁছালে ৭-৮ জনের একটি দুর্বৃত্ত দল ককটেল ফাটিয়ে তার গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে ইউপি সদস্যকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন। হাসুয়ার কোপে তার মাথায় রক্তক্ষরণ হয়েছে। এছাড়া ডান হাতে ও মাথায় কোপের চিহ্ন রয়েছে।

 

নিহতের স্ত্রী জুলেখা বেগম অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় স্থানীয় প্রভাবশালী জেলা পরিষদ সদস্য আবদুস সালামের নেতৃত্বে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তবে আবদুস সালাম এই অভিযোগ অস্বীকার করেছেন।

 

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, পূর্ব শত্রুতার জেরে আলমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট