1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬জন প্রার্থীর প্রতীক বরাদ্দ

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলা/আব্দুল বাতেন শিবগঞ্জ থেকে:
চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনে বৈধ ১৬ জন প্রার্থীর মাঝে আজ প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রার্থীদের প্রতীক প্রদান করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ছয়জন প্রার্থী রয়েছেন। যারা প্রতীক পেয়েছেন তারা হলেন- বিএনপি প্রার্থী অধ্যাপক মো. শাহজাহান মিঞা (ধানের শীষ), জামায়াত প্রার্থী মাওলানা ড.কেরামত আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোহা. আফজাল হোসেন (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম (ছড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম (হাতপাখা) ও ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা (মোমবাতি)।।
চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের পাঁচজন বৈধ প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়েছে। এরা হলেন- বিএনপির মো. আমিনুল ইসলাম (ধানের শীষ), জামায়াতের মু. মিজানুর রহমান (দাঁড়িপাল্লা), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম (কাস্তে), জাতীয় পার্টির মু. খুরশিদ আলম (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল (হাতপাখা)।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের পাঁচজন বৈধ প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়। এরা হলেন- বিএনপির মো. হারুনুর রশীদ (ধানের শীষ), জামায়াতের নূরুল ইসলাম বুলবুল (দাঁড়িপাল্লা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির ফজলুর ইসলাম খাঁন (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম (হাতপাখা) এবং গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম (ট্রাক)।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট