1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঘোড়াশালে ট্রাকের চাপায় যুবক নিহত, চালক আটক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ঘোড়াশালে ট্রাকের চাপায় যুবক নিহত, চালক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ হাজী জাহিদ নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মালবাহী ট্রাকের চাপায় সুনীল চন্দ্র সরকার (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার (১৭ মে) দুপুরে ঘোড়াশাল সেতুর সিএনজি স্ট্যান্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত সুনীল চন্দ্র সরকার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দালান বাজার এলাকার মুলগাঁও গ্রামের মৃত তেজেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুর সৌয়া বারোটায় কালীগঞ্জ থেকে সাইকেল চালিয়ে ঘোড়াশাল সেতুর পূর্ব পাশে পৌঁছেন সুনীল চন্দ্র সরকার। এসময় তিনি সিএনজি স্ট্যান্ডের সামনের সড়কে দাঁড়িছিলেন। পরে পিছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থা সংকটাপন্ন দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।এদিকে সুনীলকে ঢাকায় নেওয়ার জন্য হাসপাতালের সামনে এম্বুলেন্সের জন্য অপেক্ষারত অবস্থায় তার মৃত্যু হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো: ইউসুফ মিয়া জানান, নিহত সুনীল চন্দ্র সরকারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। মালবাহী ট্রাক জব্দ ও চালক নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট