1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী…………………………………………………..

গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে ২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশের গুলিতে নিহত সাঁওতাল শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডির হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ নভেম্বর) সকাল সোয়া ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

 

জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা ও মহানগর কমিটি আয়োজনে এতে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মতরুণ মন্ডা, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান খান আলম, আন্দ্রিয়াস বিশ্বাস, কল্পনা রায় প্রমুখ।

 

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে পুলিশের গুলিতে তিন আদিবাসি সাঁওতালকে বর্তমান সরকারের পেটুয়া বাহিনী নৃশংস ভাবে হত্যা করে এবং আদিবাসীদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সাঁওতাল হত্যার ঘটনায় সঠিক ক্ষতিপুরণ দাবিসহ সাহেবগঞ্জ-বাগদাফার্মের আদিবাসী-বাঙ্গালিদের জমি ফেরত চাওয়া হয়। এছাড়াও দোষী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট