1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন, গোদাগাড়ী পৌর  এলাকার সিএন্ডবি গড়ের মাঠ গ্রামের মৃত সোলাইমান ছেলের মোঃ সেলিম রেজা (৩৪)। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গোদাগাড়ী মডেল থানার এসআই মোঃ আনোয়ার হোসেন ও এএসআই(নিঃ) মোঃ হাসান আলী নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মহিষালবাড়ী বাজার এলাকায় হাইওয়ে-১ ডিউটিতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সিএন্ডবি গড়ের মাঠ গ্রামে সেলিম রেজার বসতবাড়িতে ইয়াবা কেনাবেচা হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে তার নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় সেলিম রেজাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তবে অপর দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত আসামীর দেহ তল্লাশি করে তার পলিপ্যাকে থাকা ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া পলিপ্যাক থেকে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ২ হাজার পিচ, যার মোট ওজন প্রায় ২০০ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা।

গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসির জানান, গ্রেপ্তারকৃত সেলিম রেজা ও পলাতক দুই আসামীর বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট