1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

গঙ্গা-পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে আমরা জনগণকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তুলবঃমির্জা ফখরুল

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জে গঙ্গা–পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “আমাদের গঙ্গা–পদ্মা, আমাদের অধিকার” এবং “বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ—সবার আগে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে আয়োজন করা এ সমাবেশে হাজারো মানুষের অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পদ্মা নদী শুধু একটি নদী নয়—এটি আমাদের অস্তিত্ব, আমাদের কৃষি ও জীবিকার প্রধান উৎস। ন্যায্য পানি বণ্টন নিশ্চিত করতে হলে জাতীয়ভাবে শক্ত অবস্থান নিতে হবে।” তিনি আরও বলেন, “গঙ্গা-পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে আমরা জনগণকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তুলব।”

বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেন, “স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কারও উপর নির্ভরশীল নই। দেশের জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সাবেক এমপি মোঃ মিজানুর রহমান (মিনু) বলেন, “পদ্মার পানি শুকিয়ে গেলে এ অঞ্চলের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে। তাই আজকের এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়—এটি মানুষের বাঁচার অধিকার।”

সাবেক এমপি ও বিএনপির সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন বলেন, “পদ্মার পানি বাঁচাতে হলে আন্তর্জাতিক অঙ্গনেও শক্ত কণ্ঠস্বর তুলতে হবে। জনগণের দাবি আজ স্পষ্ট—ন্যায্য পানি চাই।” মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, “গঙ্গা-পদ্মার পানি বণ্টন কোনো দয়া নয়, এটি বাংলাদেশের মৌলিক অধিকার। এই অধিকার রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই।”

আরও বক্তব্য দেন,  এ্যাড. শফিকুল হক মিলন, ত্রাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি; আবু সাঈদ চাঁদ, আহ্বায়ক, রাজশাহী জেলা বিএনপি; অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান; এবং বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান। সমাবেশের সভাপতিত্ব করেন সাবেক এমপি ও চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ হারুনুর রশীদ।

তিনি বলেন, “পদ্মার পানি বাঁচানো মানেই উত্তরবঙ্গকে বাঁচানো। আমাদের অধিকার আদায়ে এই সংগ্রাম চলবে।” নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এ গণসমাবেশের আয়োজন করে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে সমন্বয় কমিটি, চাঁপাইনবাবগঞ্জ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট