1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ সংবাদ প্রকাশের পরই বিএনপি নেতার অভিযান নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটিতে ভোগান্তিতে জনসাধারণ রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জামাত কর্তৃক হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ খুলনা ১ দাকোপ বটিয়াঘাটা আসনে ইসলামী আন্দোলনের হাতপাখার মহিলা কর্মিদের উপর জামায়াত কতৃক নগ্ন হামলার ঘটনার সরসরি জড়িত মাওঃ ইলিয়াস হোসেন এবং হরমুজ শেখসহ দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কেন্দ্রীয় নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও ২৪ ঘন্টার আল্টিমেটাম ঘোষনা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখা।

বুধবার ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টায় ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মিছিল পূর্বক সমাবেশে অংশগ্রহণ করে বক্তরা বলেন ঘটনা ২৪ ঘণ্টা পার হলেও আসামী কেন গ্রেপ্তার হচ্ছে না? ইতিমধ্যে ইলিয়াসের নগ্ন হামলার আরো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে ইলিয়াছকে সরাসরি হামলা করতে দেখা যাচ্ছে ।

Open photo NaN

বক্তরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি অপরাধীরা গ্রেপ্তার না হয়। তাহলে এর সকল দায়ভার প্রশাসনকেই নিতে হবে আগামী ২৪ ঘণ্টায় যদি প্রশাসন দোষীদের গ্রেপ্তারে ব্যর্থ হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। চালনা বৌমার গাছতলায় মিছিল পুর্বক সমাবেশে বক্তব্য রাখেন খুলনা ১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবু সাঈদ আলহাজ শফিকুল ইসলাম হ শাকিল আহমেদ রাসেল হাফেজ ওসমান করিম, বটিয়াঘাটা উপজেলা পুর্ব শাখা সভাপতি এইচ,এম জাহিদুল ইসলাম,বটিয়াঘাটা পশ্চিম শাখা সভাপতি হাফেজ কারীমুল ইসলাম, দাকেপ সেক্রেটারী শাকীল আহমদ রাসেল , বটিয়াঘাটা পুর্ব শাখা সেক্রেটারী ইসমাইল হোসেন, বটিয়াঘাটা পুর্ব শাখা সেক্রেটারী রহমত আলী হাফেজ ওসমান করিম ,মামুনুর রশীদ ,আঃ কাদের সানা ,আঃ রহমান মোল্লা , মাওলানা আঃ রাজ্জাক,আলহাজ্ব আবু দাউদ ,আলহাজ্ব জাহিদুল ইসলাম,আবু হোসেন,শামীম ,ইদরিস আলী,আলম,শাহ জাহান,ইব্রাহীম খলিল ,মো জামাল প্রমুখ।

উল্লেখ্য মঙ্গল বার (৩ ফেব্রয়ারী) সকাল সাড়ে ১১ টায় দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে রজিনা বেগমের নেতৃত্বে ১২ জন মহিলার একটি প্রচার টিম জাময়াত কর্মি ইলিয়াস হোসেনের বাড়ীতে প্রবেশ করলে তাদেরকে ঘরে আটকে রাখে বেধড়ক মারপিট করে টিম প্রধান রজিনা বেগমকেবিবস্ত্র করে এবং তার মোবাইল ফোন ও স্বর্ন অলংকার ছিনিয়ে নেয় বর্তমান রজিনা বেগমের অবস্থা গুরুতর হওয়া দাকোপ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট