1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

খুঁজে পাওয়া যাচ্ছেনা মেজর-এসপিকে, আইনগত প্রক্রিয়া শুরু করেছে আন শৃঙ্খলা বাহিনী

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: কলারের দুইজনের একজন নিজেকে মেজর, অন্যজন এসপি পরিচয় দিয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক অবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করে পরিচিতি সহ সামনা-সামনি আরো কিছু গোপনীয় কথা বলার জন্য কোন সেনা ক্যাম্পে ও এসপি অফিসে প্রথমে চা-কফির দাওয়াত দিচ্ছে। দ্বিতীয় বার কল করে নিজ নিজ অফিসের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আর্থিক ধান্দা করার চেষ্টাও করছে। কলারের নম্বর দুটির একটি মেজর রিজওয়ান-০১৬২৬৭৯৭২০৫ অন্যটি এপি মুনির-০১৩৪০৬১৫৫৩৩। এই নম্বর দুটি সঠিক ভাবে যাচাই-বাছাই না করে কোন ধরনের সাহায্য কিংবা নিজের ও অন্যের কোন বিষয়ে তথ্য চাইলে শেয়ার না করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

রোববার(১৭-০৮-২০২৫) বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান, বাঘা থানার ফেসবুক পেইজে পোষ্ট দিয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে লিখেছেন- গত কয়েকদিন থেকে ওই মোবাইল নম্বর দুটি থেকে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সমাজের বিভিন্ন স্তরের লোকজনকে কল করে বিভিন্ন কৌশলে প্রতারণা করে আসছে এবং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফেসবুক পেইজে লিখিত ছাড়াও ওসি জানিয়েছেন,মোবাইল নম্বর দুটির বিরুদ্ধে প্রাথমিক আইনগত প্রক্রিয়া গ্রহণ শুরু হয়েছে। কিন্তু বেশির ভাগ মোবাইল সীমের রেজিষ্ট্রেশনকালে প্রদত্ত তথ্য ভুয়া কিংবা তাদের সীমটি অন্যের নামে রেজিষ্ট্রেশন থাকায় এধরনের অপরাধীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা কঠিন হয়ে পড়ছে। সেক্ষেত্রে অপরাধ প্রতিরোধে সকলের সচেতনতাই অন্যতম হাতিয়ার।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট