1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে হিরোইন সেবনের দায়ে ৪ জন গ্রেফতার, ৬ মাসের জেল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রামে থেকে……………………………

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রকাশ্যে হিরোইন সেবনের দায়ে ৪ মাদক সেবিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও ওসি আলমগীর হোসেন যৌথভাবে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ড প্রদান করেন।

 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও ওসি আলমগীর হোসেন যৌথভাবে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয়ের পিছনে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রকাশ‍্যে হিরোইন সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

 

আটককৃতরা হলো উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের শরিফুল ইসলাম এর পুত্র ইকবাল জাহিদ মিজু, সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের শহিদুল আলম এর পুত্র সাকিরুল আলম, ছিট পাইকেরছড়া গ্রামের মৃত আঃ ছামাদ এর পুত্র আবু সাঈদ রাসেল ও রংপুর কোতোয়ালি থানার ধাপ এলাকার গোলাম নবীর পুত্র লুৎফর রহমান। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, এরা প্রত‍্যেকেই পেশাদার মাদকসেবি ও মাদককারবারি। আটককৃতদেরকে বৃহস্পতিবার বেলা ৩ টার সময় কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব‍্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট