1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের মামলায় প্রধান আসামির তিন দিনের রিমান্ডের আদেশ আদালতের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি………………………….

জেলার ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলার প্রধান আসামি নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. লুৎফর রহমানকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সুমন আলী শুনানি শেষে এ আদেশ দেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী আসামি লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। এছাড়াও বাকি ৫ আসামির মধ্যে সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল ও জোবায়ের হোসেনের রিমান্ড আবেদন জানালে আদালত আগামী রোববার (২ অক্টোবর) শুনানীর দিন ধার্য করে।

 

মামলার আসামিরা হলেন- কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল, জোবায়ের হোসেন, সোহেল রানা, হামিদুর রহমান, অফিস সহায়ক সুজন মিয়া। এ মামলার এজাহার ভুক্ত আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছে।

 

মামলায় সরকার পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর দিলরুবা আহমেদ শিখা জানান, আসামি পক্ষের উকিল আসামিদের জামিন আবেদন করলে আদালত না মঞ্জুর করে লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সেদিন রাতেই চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১২ জনের নামের মামলা করেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী।

 

একই ঘটনায় পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মাকে শোকজ করেছে জেলা প্রশাসন। ঘটনাটি মাঠ পর্যায়ে তদন্ত করেছে দিনাজপুর শিক্ষাবোর্ডের তদন্ত দল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট