1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ সংবাদ প্রকাশের পরই বিএনপি নেতার অভিযান নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটিতে ভোগান্তিতে জনসাধারণ রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার বাঘায় পুকুর পাড়ে স্যান্ডেল-ব্যাগ দেখে জাল নামিয়ে পাওয়া গেল মরদেহ চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ

কুষ্টিয়ায় দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি …
দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৭টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। দুর্ঘটনাটি ঘটে কুষ্টিয়ার কুমারখালীতে।
 নিহত ওই বিএনপি নেতার নাম মিজানুর রহমান শাহিন (৪৫)। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।  এছাড়া  কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও সাঁওতা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, দলীয় কার্যক্রম বেগবান করতে সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়। সকালে কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় গিয়েছিলেন শাহিন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা নেওয়ার পথে মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএনপি নেতা শাহিন মোটরসাইকেল করে উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কের ভাঁড়রা থেকে সাঁওতার দিকে যাচ্ছিলেন। পথে মাদুলিয়া এলাকায় পৌঁছালে মোটরচালিত ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনার বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সোলায়মান শেখ বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত বিএনপি নেতা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট