1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার মোহনপুরে বিএনপি – জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা

ঐক্যই আমাদের শক্তি—শিবগঞ্জে সাবেক ছাত্রদল নেতাদের ঈদ পুনর্মিলনী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাবেক ছাত্রদল নেতাকর্মীরা একত্রিত হন এক হৃদয়ছোঁয়া মিলনমেলায়। বুধবার (১২ জুন) আয়োজিত এ ঈদ পুনর্মিলনীতে মিলিত হন অতীতের রাজপথ কাঁপানো প্রায় ৩০০ নেতাকর্মী।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন আদিনা কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মোহাম্মদ আলী। স্মৃতির অ্যালবামে ফিরে গিয়ে তিনি বলেন, “আমরা একসময় একসাথে স্বপ্ন দেখেছি একটি কল্যাণমুখী বাংলাদেশের। আজকের এই পুনর্মিলনী কেবল স্মৃতিচারণ নয়, বরং নতুনভাবে ঐক্যবদ্ধ হবার শপথ। কারণ, ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন মো. আবুল বাসার। প্রাণবন্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ড. গোলাম আরিফ, আহসান হাবিব, এরফান আলী, হায়াতউদ্দৌলা, মো. তসিকুল আলম, মাসিউর রহমান বকুল, মো. তারিকুল ইসলাম, জার্জিস আলী, আবু সুফিয়ান, শহিদুল হক হায়দারী, মাহমুদুল হক হায়দারী ও মো. জাহিদসহ অনেকেই।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা অতীতে যেমন জাতির সংকটে সাহসী ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তারা সমাজ থেকে সব ধরনের কলুষতা দূর করে একটি সুন্দর, সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে নানা সময়ের নেতাদের মধ্যে হৃদ্যতা, সহমর্মিতা ও বন্ধুত্বের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। পুরনো দিনের রাজনীতি, সংগ্রাম ও সাফল্যের গল্পে মুখর ছিল চারপাশ। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন, মিলনের এ উৎসব রঙিন করে তোলে একটি দীর্ঘ প্রতীক্ষিত দিন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট