1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফায়সাল, কলেজ ক্যাম্পাস প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে নবীন বরণ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ জুন সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. রিফাত হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাজু মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি ও  নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, এস এম রেজাউল ইসলাম রেজু।Open photo

তিনি তার বক্তব্যে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত জ্ঞান অর্জন ও দেশের উন্নয়নে ভূমিকা রাখা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং তোমাদেরকেই ভবিষ্যতের নেতৃত্ব দিতে হবে।  আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই যথেষ্ট নয়, প্রয়োজন নৈতিকতা, দেশপ্রেম ও সৃজনশীল চিন্তার সমন্বয়। তোমরা শুধু ডিগ্রিধারী না হয়ে, জ্ঞানী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠো-সেই প্রত্যাশা কামনা করি।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হোসেন। প্রধান বক্তা ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, মো. কামরুল হাসান সাগর এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক দুলু।

অনুষ্ঠানে আত্রাই উপজেলা ও কলেজ শাখা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট