1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

আত্রাইয়ে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।উপজেলা পরিষদ গেটে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নওগাঁ -৬( আত্রাই রাণীনগর) আসনের এমপি প্রার্থী মো.খবিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মো.খবিরুল ইসলাম বলেন, দেশের সাধারণ মানুষ পরিবর্তন চায়। আর কোনো ভোট ডাকাতি জনগণ দেখতে চায় না। তিনি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতির মাধ্যমে নির্বাচন আয়োজনের দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণ মেনে নেবে না। ষড়যন্ত্রমূলকভাবে একটি দলকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা হলে তা জনগণ রুখে দাঁড়াবে। সেই সঙ্গে তিনি ৫ দফা দাবি উপস্থাপন করেন।

উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর আশাদুল্লাহ আল গালিব, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামী আইন সম্পাদক রায়হান কবির,মো. মশিউর রহমান লিটন,হাফেজ মাওলানা মো. ওবায়দুল্লাহ, মো.ইয়াকুব আলী সহ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট