1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ​মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চ্যানেল এস-এর আত্রাই-মান্দা উপজেলা প্রতিনিধি মো. শাহাদুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। ​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। চ্যানেল এস শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, অপসাংবাদিকতা পরিহার করে দেশ ও জাতির কল্যাণে সত্যের পথে অবিচল থাকতে হবে। আমি চ্যানেল এস-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ​সভাপতির বক্তব্যে মো. শাহাদুল ইসলাম বাবু বলেন, চ্যানেল এস সবসময় সাধারণ মানুষের কথা বলে। আমরা মাঠ পর্যায়ে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের চেষ্টা করি। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের অগণিত দর্শক এবং উপজেলা প্রশাসনের প্রতি, যাদের সহযোগিতা আমাদের পথচলাকে সহজ করেছে। সত্য প্রকাশে কোনো আপস না করাই হোক আমাদের আজকের অঙ্গীকার।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট