1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

আত্রাইয়ে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সেনাবাহিনীর টহল টিম অস্ত্রসহ বিএনপি নেতাদের আটক করেছেন। আটককৃতদের সোমবার (৪ আগষ্ট) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত খয়ের সরদারের ছেলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল সরদার(৪০) । একই ইউনিয়নের মিরাপুর গ্রামের শমসের আলীর ছেলে ইউনিয়ন যুবদলের সভাপতি এরশাদ আলী (৫২)। একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইছব আলী ছেলে ফারুক সরদার(৩৮)।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত)কাউছার আলম বলেন, আত্রাই-রাণীনগর এলাকায় সেনাবাহিনীর টহল টিম ক্যাপ্টেন ফাহিম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত্রি আনুমানিক সাড়ে দশটায় ভবানীপুর এলাকায় অভিযান চালান। অভিযান কালে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করেন। পরবর্তী রাত্রি ১২টা ৫ মিনিটে আটককৃতদের থানায় দিয়ে যান। আটককৃতদের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা মামলায় আটক দেখিয়ে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট